Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিয়েবাড়িতে প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা হাইকোর্টের

পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই কোনওভাবেই রাজ্যের বিয়েবাড়িগুলিতে ব্যবহার করা যাবে না প্লাস্টিকের বোতল।

বিয়েবাড়িতে প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই কোনওভাবেই রাজ্যের বিয়েবাড়িগুলিতে ব্যবহার করা যাবে না প্লাস্টিকের বোতল। এমনকী সরকারি অনুষ্ঠানগুলিতেও কোনও প্লাস্টিকের জিনিস ব্যবহার করা উচিত নয়। এক্ষেত্রে অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। পরিবেশ দূষণ সংক্রান্ত একটি মামলায় এমনই মন্তব্য করেছে কেরল হাইকোর্ট। এনিয়ে রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। কীভাবে প্লাস্টিক বোতলের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়, তা বিবেচনা করে দেখতে বলেছে আদালত। 

Advertisement

২০১৬ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইনে দায়ের একটি স্বতঃপ্রণোদিত মামলার রায়ে বিচারপতি জানান, শুধু বিয়েবাড়ি নয়, কোনও সরকারি অনুষ্ঠানেও ছোট প্লাস্টিকের বোতল ব্যবহার করা উচিত নয়। রেলওয়ে কর্তৃপক্ষকেও এব্যাপারে সতর্ক করেছে আদালত। বিচারপতি জানান, রেলপথ আবর্জনা মুক্ত রাখার দায়িত্ব কর্তৃপক্ষেরই। সাধারণের স্বার্থে ও আইন মেনে এই কাজ করতে তারা বাধ্য। তাই অবিলম্বে রেলস্টেশন চত্বর আবর্জনামুক্ত করতে হবে। 
এপ্রসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বিয়েবাড়িতে হাফ লিটারের জলের বোতল ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। পার্বত্য এলাকায় প্লাস্টিক নিষিদ্ধ করার প্রস্তাবটি নিয়েও বিবেচনা চলছে। এছাড়া কোনও অনুষ্ঠানে একশোর বেশি মানুষের জমায়েত হলে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। রাজ্যে সম্পূর্ণভাবে প্লাস্টিক বোতল নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ