Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সেই অগ্নিদগ্ধ নির্যাতিতার গায়ে কেউ আগুন লাগিয়ে দেয়নি, দাবি ওড়িশা পুলিসের

সেই অগ্নিদগ্ধ নির্যাতিতার গায়ে কেউ আগুন লাগিয়ে দেয়নি, দাবি ওড়িশা পুলিসের
  • ৩ আগস্ট, ২০২৫ ০৯:০৮
Prefer us on Google

ওড়িশার সেই অগ্নিদগ্ধ নির্যাতিতার মৃত্যুর জন্য কেউই দায়ী নন! এমনই চাঞ্চল্যকর দাবি পুলিসের। গতকাল, শনিবারই দিল্লি এইমসে মৃত্যু হয় ওই নির্যাতিতা নাবালিকার। গত ১৯ জুলাই পুরীর একটি রাস্তা থেকে দিনের আলোয় তুলে নিয়ে গিয়ে ওই নাবালিকার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল তিন দুষ্কৃতী। এমনটাই অভিযোগ ছিল নির্যাতিতার পরিবারের তরফে। যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। যদিও ওড়িশা পুলিসের দাবি এই ঘটনার সঙ্গে কেউই যুক্ত নন। তাহলে কী আত্মহত্যা করেছে ওই নির্যাতিতা? সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি পুলিস। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে ওড়িশাতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ