Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা! গোপন বৈঠকে তৈরি রণকৌশল

সৈকত বিরোধী শিবিরের শক্তি পরীক্ষা। ১৫ কাউন্সিলারকে নিয়ে বৈঠক। গোপন ওই বৈঠকে তৈরি হল রণকৌশল।

পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা! গোপন বৈঠকে তৈরি রণকৌশল
  • ১১ আগস্ট, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাগুড়ি: সৈকত বিরোধী শিবিরের শক্তি পরীক্ষা। ১৫ কাউন্সিলারকে নিয়ে বৈঠক। গোপন ওই বৈঠকে তৈরি হল রণকৌশল। বৈঠক শেষে দাবি, ১৭ জন কাউন্সিলার রয়েছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার পক্ষে। দুজন বাইরে থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি। জলপাইগুড়ি পুরসভায় তৃণমূলের ২২ জন কাউন্সিলার। দুজন ইস্তফা দিয়েছেন। বাকি ২০ জনের মধ্যে যদি ১৭ জন অনাস্থার পক্ষে থাকেন, তাহলে সৈকতের পক্ষে মাত্র ২ কাউন্সিলার। এর মধ্যে এক কাউন্সিলারের বিরুদ্ধে আবাসের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।। থানায় অভিযোগ দায়েরও হয়েছে।। বর্তমানে তিনি গা ঢাকা দিয়েছেন।। অর্থাৎ সৈকতের পক্ষে রয়েছেন মাত্র একজন কাউন্সিলার। কংগ্রেসের ২ ও সিপিএমের এক কাউন্সিলার অনাস্থা বৈঠকে গরহাজির থাকবেন বলে খবর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সৈকত যাঁকে কয়েকদিন আগে নয়া ভাইস চেয়ারম্যান করেন সেই দীনেশ রাউতও চলে এসেছেন অনাস্থা পক্ষের শিবিরে। এই পরিস্থিতিতে কাউন্সিলার কিনতে চেয়ারম্যানের শিবিরের তরফে টাকার টোপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ