Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিবিধ

নমস্তে থাইল্যান্ড উৎসব

সদ্য কলকাতায় অনুষ্ঠিত হল ‘নমস্তে থাইল্যান্ড উৎসব: ২০২৫’। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতার রয়্যাল থাই কনস্যুলেট জেনারেল ও নয়াদিল্লির রয়্যাল থাই দূতাবাসের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়

নমস্তে থাইল্যান্ড উৎসব
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সদ্য কলকাতায় অনুষ্ঠিত হল ‘নমস্তে থাইল্যান্ড উৎসব: ২০২৫’। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতার রয়্যাল থাই কনস্যুলেট জেনারেল ও নয়াদিল্লির রয়্যাল থাই দূতাবাসের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী তথা ইউনেস্কো স্বীকৃত খোন নৃত্যনাট্য পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। ভারতীয় রামায়ণের থাই সংস্করণ ‘রামাকিয়েন’ থেকে অনুপ্রাণিত সমগ্র পরিবেশনা। নাচ, গান, অঙ্গভঙ্গির সুচারু কৌশলের মাধ্যমে মঞ্চে পরিবেশনাটি ফুটিয়ে তোলেন শিল্পীরা। রামায়ণের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছিল মঞ্চে। মনোমুগ্ধকর কোরিওগ্রাফি, প্রাণবন্ত নানা পোশাক, আকর্ষণীয় আখ্যানের মাধ্যমে থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রকের চারুকলা বিভাগের দক্ষ শিল্পীরা চিরন্তন সেই সংগ্রামের গল্পকে মঞ্চে তুলে ধরেন। কলকাতায় থাইল্যান্ডের কনসাল জেনারেল সিরিপর্ন তান্তিপানাথেপ বলেন, ‘থাইল্যান্ড ও ভারতের পারস্পরিক সম্পর্কের বন্ধন এর মাধ্যমে আরও দৃঢ় হবে।’ দর্শকও এই অনুষ্ঠান উপভোগ করেছেন বলে বিশ্বাস উদ্যোক্তাদের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ