Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নম্বর প্লেটে গাম টেপ লাগিয়ে বেপরোয়া রাইড, ধৃত চালক

নম্বর প্লেটে গাম টেপ লাগিয়ে বেপরোয়া রাইড, ধৃত চালক
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নম্বর প্লেটে গাম টেপ লাগিয়ে পুলিসের চোখে ধুলো দিয়ে বাইক চালানো হচ্ছে শহরের বুকে। এভাবে চলছে বাইক রেসিংও। যাতে ক্যামেরায় নম্বর ধরা না পড়ে, তাই লাগানো হয়েছে গাম টেপ। কয়েকদিন আগেই এমন খবর প্রকাশ করেছিল ‘বর্তমান’। তার জেরে নড়েচড়ে বসে লালবাজার। সম্প্রতি, সেই বাইক চালককে পাকড়াও করা হয়। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাঁকে জরিমানাও করা হয়েছে। তাঁকে দিয়ে মুচলেকা লেখানো হয়। তার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে কলকাতা পুলিস। সেখানে অভিযুক্ত বাইক চালক তার কাজের জন্য ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে নিয়ম না ভাঙার প্রতিশ্রুতিও দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ