নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫০০ গ্রাম ওজনের নকল সোনার তাল এক ব্যক্তিকে বিক্রি করে দেওয়ার নামে তাঁর কাছ থেকে কিছু আসল সোনার অলঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার জোড়াসাঁকো থানার পুলিস এক প্রতারককে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ৯ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ব্যক্তি ধৃতের পূর্ব পরিচিত। সেই সুবাদে সম্প্রতি সে নকল সোনার তালটি তাকে বিক্রি করে করার কথা বলেন। পরে সোনার দোকানে নিয়ে গিয়ে জানা যায়, সেটি পিতলের তাল। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে যুবকটি থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সরকারি কৌঁসুলি এদিন আদালতে বলেন, অভিযুক্ত যুবকট কত টাকার আসল সোনার গয়না হাতিয়ে নিয়েছিল, পুলিস তা খতিয়ে দেখছে। এদিন ধৃতের তরফে যে কোনও শর্তে আদালতে জামিনের আর্জি জানানো হয়। যদিও সরকার পক্ষ থেকে
তার জোরালো আপত্তি জানানো হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন।
তার জোরালো আপত্তি জানানো হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন।



