Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নৌকোয় চেপে মুখ্যমন্ত্রীর সভায় হাজির হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক

নৌকোয় চেপে মুখ্যমন্ত্রীর সভায় হাজির হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এই প্রথম লালবাগের ভাগীরথীর পাড়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের সেই প্রশাসনিক সভায় যোগ দিতে হাজার হাজার তৃণমূল কর্মী নবাবি শহরে হাজির হন। ঘিঞ্জি শহরে যাতে যানজট না হয়, সে জন্য সতর্ক ছিল পুলিস। তৃণমূলের নেতারাও সহযোগিতা করেন পুলিসকে। গাড়ির পাশাপশি সভাস্থলে যাওয়ার জন্য ছিল জলযান। নৌকো করে মুখ্যমন্ত্রীর সভায় এলেন বহু মানুষ। শীতের দুপুরে ভাগীরথী নদীর বুকে তিরঙ্গা পতাকা লাগানো সারি সারি নৌকা সভাস্থলের দিকে যেতে দেখা যায়। 
Advertisement
সাটুই চৌরীগাছা অঞ্চলের কর্মীরা সাটুই ফেরিঘাট ও হালশানা পাড়া থেকে দু’টি নৌকো করে সভায় আসেন। রাঙামাটি চাঁদপাড়া অঞ্চলের কর্মীরা সুঙ্গায় ফেরিঘাট থেকে নৌকোয় চাপেন। রাধারঘাট ১ অঞ্চলের তৃণমূল কর্মীরা এদিন রাধারঘাট ফেরিঘাট থেকে নৌকোয় চাপেন। রাধারঘাট ২ অঞ্চলের কর্মীরা নৌকোয় চাপেন গোরাবাজার ঘাট থেকে। নিয়াল্লিশপাড়া গোয়ালজান এলাকার তৃণমূল কর্মীরা রিফিউজি ফেরিঘাট ও খাগড়াঘাট ফেরিঘাট দিয়ে নৌকো করে সভাস্থলে পৌঁছন। সব মিলিয়ে প্রায় দু’ হাজার কর্মী নৌকো চেপে সভায় হাজির হয়েছিলেন। অধিকাংশ নৌকো হাজারদুয়ারি ঘাট ও ইমামবাড়া ঘাটে কর্মীদের নামিয়েছে। 
জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা রাজীব হোসেন বলেন, তিনদিনের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী সভার আয়োজন করা হয়েছে। লালবাগ খুব ছোট্ট শহর। সভাস্থলে যাওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি রাস্তা। সকলে যদি গাড়ি নিয়ে সভাস্থলের দিকে যেতে থাকি, তাহলে খুব ভিড় হবে। তাই কর্মীদের জন্য আমরা নৌকোর ব্যবস্থা করি। সুষ্ঠুভাবে নৌকো ভাড়া করে কর্মীরা সভায় পৌঁছন। ১৩টি নৌকো করে দেড় হাজারের বেশি কর্মীরা এসেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ