Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিজের টাকায় রাস্তা তৈরি কাউন্সিলারের

নিজের টাকায় রাস্তা তৈরি কাউন্সিলারের
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরের ১০ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ায় এই রাস্তা সংস্কারের জন্য এগিয়ে এলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার দেবব্রত পাল। শনিবার কাউন্সিলার নিজের উদ্যোগে এই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু করেন। এর জন্য তিনি নিজের পকেট থেকে আড়াই লক্ষ টাকা ব্যয় করেন। এ নিয়ে দেবব্রত পাল বলেন, পুরসভাকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু আর্থিক সমস্যার কারণে পুরসভা এই রাস্তা সংস্কার করতে পারেনি। তাই আমি মানুষের নিজেই টাকা খরচ করে সংস্কার করছি। পাশাপাশি নর্দমা ও আলো লাগানোর কাজও করলাম। সাধারণ মানুষের যাতায়াত এতে সুগম হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ