Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিহারে ভোটের আগে বিশেষ ঘোষণা নীতীশ কুমারের

বিহারে ভোটের আগে বিশেষ ঘোষণা নীতীশ কুমারের
  • ২১ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

চলতি বছরেই ভোট রয়েছে বিহারে। তার আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সামাজিক সুরক্ষার আওতায় বিধবা, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করল বিহার সরকার। আজ, শনিবার তেমনটাই ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি জানিয়েছেন, এবার থেকে বিধবা, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকরা মাসে ১১০০ টাকা করে ভাতা পাবেন। আগামী জুলাই মাস থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। এতদিন মাসে ৪০০ টাকা করে ভাতা পেতেন বিধবা, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ