Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সাংবাদিকদের পাশে নীতীশ কুমার, বৃদ্ধি করলেন মাসিক ভাতা

সাংবাদিকদের পাশে নীতীশ কুমার, বৃদ্ধি করলেন মাসিক ভাতা
  • ২৬ জুলাই, ২০২৫ ০৯:০৭
Prefer us on Google

গণতন্ত্রের চতুর্থস্তম্ভ হল সংবাদমাধ্যম। গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। এবার সেই সাংবাদিকদের পাশেই দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ, শনিবার তিনি বিশেষ ঘোষণা করেছেন। বিহারে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের যে মাসিক ভাতা দেওয়া হতো তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ‘বিহার পত্রকার সম্মান পেনশন স্কিমে’ –র আওতায় এবার থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে ৬ হাজার টাকার বদলে পাবেন ১৫ হাজার টাকা করে। এই প্রকল্পের আওতায় থাকা কোনও সাংবাদিকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার মাসে ৩ হাজার টাকা করে ভাতার বদলে এবার থেকে পাবে ১০ হাজার টাকা করে। বিহারে ভোটের আগে এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ