Bartaman Logo
২ জুন, ২০২৬

রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির জন্য দায়ী নীতীশ সরকারই, তোপ চিরাগের, ভোটের আগে এনডিএ শরিকদের কাজিয়া তুঙ্গে

এনডিএ শাসনাধীন বিহারে প্রায় প্রতিদিনই খুনোখুনির খবর আসছে। তাতে নবতম সংযোজন, পাটনার হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন বন্দিকে গুলি করে খুন। হাতে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ খুনির সেই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে।

রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির জন্য দায়ী নীতীশ সরকারই, তোপ চিরাগের, ভোটের আগে এনডিএ শরিকদের কাজিয়া তুঙ্গে
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০

পাটনা: এনডিএ শাসনাধীন বিহারে প্রায় প্রতিদিনই খুনোখুনির খবর আসছে। তাতে নবতম সংযোজন, পাটনার হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন বন্দিকে গুলি করে খুন। হাতে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ খুনির সেই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে। বিধানসভা ভোটের ঠিক আগে বিরোধীদের মুখে ‘জঙ্গলরাজ’ খোঁচা। তারই মধ্যে আইন-শৃঙ্খলা ইস্যুতে এবার এনডিএ-র অন্দরেই তুমুল কাজিয়া শুরু হয়ে গেল। রাখঢাক না করে প্রকাশ্যেই জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কাঠগড়ায় তুললেন এনডিএর আর এক শরিক লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসোয়ান। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই বিহারের আইন-শৃঙ্খলায় এই অবনতির জন্য দায়ী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারই।

Advertisement

বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও বিহারে নীতীশ কুমারের সঙ্গে চিরাগের সংঘাত দীর্ঘদিনের। গত বিধানসভা ভোটের আগেও কম নাটক হয়নি। এনডিএ শরিক হওয়া সত্ত্বেও পাঁচ বছর আগে নীতীশের দলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন চিরাগ। এবারও বিধানসভা ভোটের ঠিক আগে সংঘাতের ইঙ্গিত আসতে শুরু করেছে। পাটনার হাসপাতালে শ্যুটআউট প্রসঙ্গে চিরাগের তোপ, দুষ্কৃতীদের ঔদ্ধত্য ও রাজ্য সরকারের অকর্মণ্যতার প্রমাণ দিচ্ছে ওই ঘটনা। বিহারের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার প্রশংসা করেও নীতীশ কুমারের সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। চিরাগের বক্তব্য, সবাই জানেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আইন-শৃঙ্খলা পুরোপুরিভাবে রাজ্য সরকারের বিষয়। ফলে এজন্য প্রধানমন্ত্রী মোদিকে দোষারোপ করা ঠিক নয়। তবে 
একথা ঠিক, এই অবস্থার জন্য নিশ্চিতভাবেই আমরা সকলে উদ্বিগ্ন।’ এর আগে এক্স হ্যান্ডলে রামবিলাস-পুত্র লেখেন, ‘প্রত্যেক দিন খুনোখুনি চলছে। অপরাধীদের মনোবল আকাশছোঁয়া হয়ে গিয়েছে। দুষ্কৃতীরা যে আইন ও প্রশাসনকে খোলাখুলি চ্যালেঞ্জ করছে, পাটনার হাসপাতালে ঢুকে গুলির চালানোর ঘটনাই তার প্রমাণ।’  - ফাইল চিত্র  

সম্পর্কিত সংবাদ