Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট ঘোষণার পর রাজ্যে প্রথম বৈঠক নীতিন নবীনের, ‘অনুপ্রবেশ’ ইস্যুতেই বাংলায় প্রচারের নিদান সর্বভারতীয় বিজেপি সভাপতির

অনুপ্রবেশ ইস্যু সামনে রেখেই বাংলা জয়ের অঙ্ক কষছে বিজেপি। মঙ্গলবার রাজারহাটের এক অভিজাত হোটেলে হাওড়া, হুগলি, মেদিনীপুর ও কলকাতা জোনের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

ভোট ঘোষণার পর রাজ্যে প্রথম বৈঠক নীতিন নবীনের, ‘অনুপ্রবেশ’ ইস্যুতেই বাংলায় প্রচারের নিদান সর্বভারতীয় বিজেপি সভাপতির
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশ ইস্যু সামনে রেখেই বাংলা জয়ের অঙ্ক কষছে বিজেপি। মঙ্গলবার রাজারহাটের এক অভিজাত হোটেলে হাওড়া, হুগলি, মেদিনীপুর ও কলকাতা জোনের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রাজ্যে ভোট ঘোষণার পর এটাই তাঁর প্রথম দলীয় বৈঠক। বাছাই করা নেতাদের নিয়ে সেখানে দলের নির্বাচনি কৌশল সংক্রান্ত আলোচনা হয়। কোন পথে হবে লড়াই, তার সুলুকসন্ধান দেন নীতিন। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেছেন, বিভিন্ন সময় জঙ্গি কার্যকলাপ থেকে শুরু করে বাংলাদেশি-পাকিস্তানি জঙ্গিরা বাংলার সীমান্ত দিয়ে এদেশে ঢুকছে। বাংলা থেকে সারা দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। তাই রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে হলে বিজেপিকেই এখানে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানোর নিদান দেন তিনি।

Advertisement

এদিকে, এদিন সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতার একটি সাংবাদিক বৈঠক ছিল। সেই কর্মসূচিতে ঢোকার সময় বেশ কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের ঘিরে ধরে বলাগড়ের বিজেপি প্রার্থী বদলের কাতর আরজি জানান। বিরোধী দলনেতা তখন সুকৌশলে কর্মীদের দৃষ্টি ঘুরিয়ে দেন রাজ্য সভাপতির দিকে। বলেন, ‘আমি সংগঠনের কেউ নেই। সিদ্ধান্ত নেন রাজ্য সভাপতি।’ কর্মীরা তখন শমীকবাবুর কাছেই প্রার্থী বদলের দাবি জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ