Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

আজ বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক নীতিনের, ভোট-কৌশল নিয়ে কথা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদ্যই বঙ্গ সফর সেরে ফিরেছেন। তার দিনকয়েক আগেই রাজ্যে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও।

আজ বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক নীতিনের, ভোট-কৌশল নিয়ে কথা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদ্যই বঙ্গ সফর সেরে ফিরেছেন। তার দিনকয়েক আগেই রাজ্যে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। সপ্তাহ না পেরতেই ফের রাজ্য বিজেপির নেতাদের তলব করা হল দিল্লিতে। সেইমতো আজ, মঙ্গলবার বঙ্গ বিজেপির সমস্ত সাংসদের সঙ্গেই দিল্লিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করতে চলেছেন নবীন। তবে সাংসদদের বৈঠক হলেও ওই বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। দলীয় সূত্রে জানানো হয়েছে যে, আজ বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে বঙ্গ বিজেপির সব সাংসদকে নিয়ে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরিতেই যে এহেন বৈঠক, তাতে কোনও সংশয় নেই। রাজ্য বিজেপির অন্দরের খবর, এমপিদের পারফরম্যান্স রিপোর্ট খতিয়ে দেখবেন সভাপতি নীতিন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ