Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিজাপুরে নিকেশ মহিলা মাওবাদী

ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু মহিলা মাওবাদীর। ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানায় কারেগুট্টা পাহাড়ের ঘন জঙ্গলে মাওবাদীদের গতিবিধির খবর পায় বাহিনী।

বিজাপুরে নিকেশ মহিলা মাওবাদী
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু মহিলা মাওবাদীর। ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানায় কারেগুট্টা পাহাড়ের ঘন জঙ্গলে মাওবাদীদের গতিবিধির খবর পায় বাহিনী। সেজন্য সোমবার ওই এলাকায় শুরু হয় অভিযান। সেখানে  গুলির লড়াইয়ে ওই মহিলা মাওবাদীর মৃত্যুর খবর মঙ্গলবার জানিয়েছেন বস্তার রেঞ্জ পুলিসের আইজি সুন্দররাজ পি।  গত ২১ এপ্রিল থেকে  মাওবাদীদের বিরুদ্ধে জোরকদমে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। তাতে শামিল হয়েছে ২৪ হাজার পুলিস। এখনও পর্যন্ত চলতি অভিযানে চারজন মহিলা মাওবাদীর মৃত্যু হল। ঘটনাস্থল থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার হয়েছে। 

Advertisement

তেলেঙ্গানাতেও কারেগুট্টা পাহাড় এলাকায় একই অভিযান চলছে। সরকারি সূত্রে খবর, গত ১৫ দিনে শতাধিক আইইডি উদ্ধার করা হয়েছে। জখম হয়েছেন ১০ জওয়ান। গত ৪ মে এক জখম সহকর্মীকে বাঁচাতে গিয়ে আইইডি বিস্ফোরণে বাঁ পা হারিয়েছেন সিআরপিএফ আধিকারিক সাগর বোরাদে (৩২)।  আহত ওই আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর ২০৪ কোবরা ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদপর্যাদার অফিসার।

সম্পর্কিত সংবাদ