মোথাবাড়ি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ঋতব্রত পন্থী সুজাপুরের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনকে এনআইএর তলব। এসআইআরের প্রতিবাদে বিচারকদের গাড়ি আটকানো ও রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ আন্দোলনের ঘটনাটি ঘটে, তাতে ইন্ধন জোগানোর অভিযোগে প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে এনআইএ তলব করেছে বলে সূত্রের খবর। আগামী ২৪ সেপ্টেম্বর কালিয়াচক থানায় তাঁকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।



