Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতা খুনের মামলায় দুই ধৃতের এনআইএ হেফাজত

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা ঩বিজয় ভুঁইয়া হত্যা মামলায় ধৃত দুই অভিযুক্তকে ১৯ জুলাই পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।

বিজেপি নেতা খুনের মামলায়  দুই ধৃতের এনআইএ হেফাজত
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা ঩বিজয় ভুঁইয়া হত্যা মামলায় ধৃত দুই অভিযুক্তকে ১৯ জুলাই পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। ধৃতদের নাম সুজিতকুমার কর ও অমিতাভ ভঞ্জ। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালতের বিচারক সুকুমার রায় ওই আদেশ দিয়েছেন। যদিও এদিন কোর্ট চত্বরে দাঁড়িয়ে ধৃতদের আ‌ইনজীবী ফজলে আহমেদ খান দাবি করেন, তাঁদের মক্কেলদের মিথ্যে খুনের মামলায় জড়ানো হয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে ১ মে পূর্ব মেদিনীপুরের ময়নায় ওই বিজেপি নেতাকে অপহরণ করে হত্যা করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, এই  ঘটনায় জেলা পুলিস মোট ৩৪ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে। গ্রেপ্তারের সংখ্যা ১৪। এরমধ্যে বর্তমানে আটজন জামিনে আছে। ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিস বুধবার পলাতক ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রথম দিকে এই মামলার তদন্ত করছিল জেলা পুলিস। পরবর্তী সময় মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে এদিন আদালতের তরফে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ