Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মোথাবাড়ি কান্ডে গোলাম রব্বানি সহ ৩ অভিযুক্তকে শনিবার পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ

মোথাবাড়ি কাণ্ডে ধরপাকড় চালাচ্ছে এনআইএ। সম্প্রতি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইএসএফ নেতা ও পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি সহ তিনজনকে গ্রেপ্তার করে এনআইএ।

মোথাবাড়ি কান্ডে গোলাম রব্বানি সহ ৩ অভিযুক্তকে শনিবার পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ
  • ১৩ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ এপ্রিল: মোথাবাড়ি কাণ্ডে ধরপাকড় চালাচ্ছে এনআইএ। সম্প্রতি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইএসএফ নেতা ও পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি সহ তিনজনকে গ্রেপ্তার করে এনআইএ। আজ তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের ১৮ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা ৫টি মোবাইল ফোন পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে। আদালতে আজ বিচারপতি জানান, ঘটনার দিন বিচারকদের যেভাবে আটকানো হয়, আক্রমণ করা হয়, তার জেরে অঘটন ঘটে যেতে পারতো। এই অভিযুক্তরা গোটা ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এরপরেই অভিযুক্তদের এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।                                                                                        প্রসঙ্গত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার ইস্যুতে ১ এপ্রিল উত্তাল হয়েছিল মালদহ, উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। বিক্ষোভ থেকে রেহাই মেলেনি বিচারকদেরও। মোথাবাড়িতে দুপুর থেকেই তিন মহিলা সহ ৭ জন বিচারককে ঘেরাও করে রাখা হয়েছিল। বিচারকদের উদ্ধার করতে রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্তারা। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে বিচারকদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্তের দায়িত্ব দেয় এনআইএকে। তদন্তে নেমে এনআইএ এখনও পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ