Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নলহাটিতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করলো এন আই এ

নলহাটিতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এন আই এ আরো দুজনকে গ্রেফতার করেছে। সুরেশ সরেন ও মোতাহার খান গ্রেফতার। বিস্তারিত পড়ুন।

নলহাটিতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করলো এন আই এ
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৭
Prefer us on Google

নলহাটিতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সুরেশ সরেন ও মোতাহার খান নামে আরো দুজনকে গ্রেফতার করলো এন আই এ। দুজনেরই বাড়ি নলহাটি থানার কাংলা পাহাড়ি গ্রামে। গত মার্চ মাসে বিধানসভা ভোটের প্রাক্কালে নলহাটির কাদাসির গ্রামে একটি ট্রাক্টর আটকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার তদন্তভার যাই এন আই এর হাতে। দিন কয়েক আগে এ ঘটনায় নলহাটি থেকে রবিউল শেখ ওরফে আঙুর নামে একজনকে গ্রেফতার করে তারা। এবার আরো দুজনকে গ্রেফতার করলো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ