Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটিতে চলল গুলি, জখম এক, ধৃত পানশালার মালিক

নৈহাটিতে চলল গুলি, জখম এক, ধৃত পানশালার মালিক
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৈহাটিতে ফের চলল গুলি। ঘটনায় জখম হয়েছেন এক পানশালার কর্মী। সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। দাবি করা হচ্ছে, নৈহাটির একটি পানশালার মালিক, তন্ময় ঘোষের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে অসাবধানতার কারণে গুলি বেরিয়ে যেতেই এই বিপত্তি। ঘটনায় পানশালা মালিক তন্ময় ঘোষকে গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিস। 
Advertisement
ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, তন্ময় ঘোষ ওরফে সনু কোমরে রিভলবার নিয়ে বাইক চালাচ্ছিলেন। পিছনে ছিলেন বার-কর্মী শৈবাল ঘোষ। তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গাড়ি চালানোর সময় কোনও কারণে গুলি বেরিয়ে বাইকের পিছনে থাকা শৈবাল ঘোষের পায়ে লাগে। পায়ের হাড় ভেঙে যায়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ইতিমধ্যে তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রিভলভারটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার যাবতীয় দিক খতিয়ে দেওয়া হচ্ছে। পানশালা মালিকের সঙ্গে কারও কোনও বচসা হয়েছিল কি না বা নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, সেদিকেও নজর রেখেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ