Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটি উৎসব ও বইমেলা শুরু

নৈহাটি উৎসব ও বইমেলা শুরু
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার বিকেলে নৈহাটি রেলওয়ে ময়দানে নৈহাটি উৎসব ও বইমেলা শুরু হয়। উদ্বোধন করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কলকাতা বইমেলার ত্রিদিব চট্টোপাধ্যায় ও সুধাংশু দে, বিধায়ক রাজ চক্রবর্তী, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, সনৎ দে, পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পুলিস কমিশনার অলক রাজোরিয়া প্রমুখ। ১ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধন করে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, একটি মেলার মধ্যে এত ধরনের মেলা আমি কোথাও দেখিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, গরিব মানুষের হাতে যেন অর্থ পৌঁছে যায়। এই ধরনের মেলা, উৎসব গরিব মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার একটি সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ পার্থ ভৌমিক বলেন, বারাকপুরে আগের তুলনায় গোলমাল অনেক কমে গিয়েছে। আরও কমে যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ