Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

নিহত মাওবাদী

নিহত মাওবাদী
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ এক মাওবাদী।  ছত্তিশগড়ের কাঙ্কের জেলার ঘটনা। জানা গিয়েছে, গোপন সূত্র মারফৎ খবর পেয়ে রবিবার বিকেলে অভিযান চালায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও বিএসএফের যৌথ দল। কাঙ্কের ও নারায়ণপুর জেলার সীমানায় জঙ্গলে লুকিয়েছিল ওই মাওবাদী। বাহিনীকে দেখেই গুলি চালায় সে। বাহিনীর পাল্টা জবাবে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওই মাওবাদী। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবারও ওই এলাকায় তল্লাশি জারি রেখেছে বাহিনী। গত শনিবার বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আট মাওবাদী নিহত হয়। চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ৫০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ