Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিগ্রহে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, পুলিস সুপারের কাছে নালিশ মহিলার

নিগ্রহে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, পুলিস সুপারের কাছে নালিশ মহিলার
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাসখানেক আগে এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধরের ঘটনা ঘটে দেগঙ্গায়। এক সিভিক ভলান্টিয়ারের মদতেই এই মারধর ও হেনস্তার ঘটনা ঘটেছে বলে আদালতে অভিযোগ করেছেন নির্যাতিতা। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিস সুপার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। নির্যাতিতার দাবি, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। জানা গিয়েছে, চলতি বছর ১৭ নভেম্বর এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে পুলিসের হাতে তুলে দেন এলাকার মানুষ। এনিয়ে উত্তেজনা ছড়ায় দেগঙ্গার বেড়াচাঁপা পঞ্চায়েত এলাকায়। নির্যাতিতার অভিযোগ, ওই দিন আমাকে বাড়ি থেকে টেনে নিয়ে আসেন এক সিভিক ভলান্টিয়ার। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে অশ্লীল আচারণ করেন। এমনকী আমার নিম্নাঙ্গে ভারী জিনিস দিয়ে আঘাতও করেন। এখনও আমি সুস্থ নই।
Advertisement
সম্পর্কিত সংবাদ