সংবাদদাতা, বারুইপুর: নাগরদোলায় উঠে মোবাইলে সেলফি তুলে রিল বানাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দু’জন। জখম গৃহবধূর লক্ষ্মী রায়ের বয়স ৪২, নাবালিকার আজমিরা লস্করের বয়স ১৪। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠের মিলন মেলায়। দোলনা নামার পথে রড খুলে পড়ে যান দু’জনই। পাশে থাকা গাছের ডালে জোর ধাক্কা লাগে মহিলার। আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতইে গুরুতর জখম গৃহবধূকে কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বারুইপুর থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিস মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সবদিক খতিয়ে দেখছে। নাগরদোলার লোহার গেট আটকানো ছিল বলেই পুলিস জানতে পেরেছে। এই প্রসঙ্গে মেলার সিকিউরিটি ইনচার্জ প্রভু শীল বলেন, বারবার মাইকে ঘোষণা করা হয় নাগরদোলায় উঠে সেলফি তুলবেন না। তারপরও এই দুর্ঘটনা ঘটে গেল। ওঁরা নাগরদোলা চলাকালীন মোবাইলে সেলফি তুলে রিল বানানোর চেষ্টা করছিলেন।
Advertisement
তার জেরে সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, বারুইপুরের বাসিন্দা গৃহবধূ লক্ষ্মী রায় ও
প্রতিবেশী নাবালিকা আজমিরা লস্কর পরিবারের অন্যান্যদের সঙ্গে এসেছিলেন মিলন মেলায়।
প্রতিবেশী নাবালিকা আজমিরা লস্কর পরিবারের অন্যান্যদের সঙ্গে এসেছিলেন মিলন মেলায়।



