Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিমিশার মৃত্যুদণ্ড রদের খবর ভুয়ো

রদ হয়েছে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড। সোমবার রাতে এমনই খবর ছড়িয়েছিল। যদিও বিষয়টা সম্পূর্ণ ভুল। ইয়েমেনের সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড রদের যে খবর ছড়িয়েছে তা ভুয়ো।

নিমিশার মৃত্যুদণ্ড রদের খবর ভুয়ো
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: রদ হয়েছে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড। সোমবার রাতে এমনই খবর ছড়িয়েছিল। যদিও বিষয়টা সম্পূর্ণ ভুল। ইয়েমেনের সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড রদের যে খবর ছড়িয়েছে তা ভুয়ো। তবে এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। নয়াদিল্লিও এপ্রসঙ্গে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। 

Advertisement

বিগত কয়েক বছর ধরে ইয়েমেনের জেলে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। ২০১৮ সালে নিমিশাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তবে তা কূটনৈতিক উপায়ে তা আটকানোর চেষ্টা শুরু করে নিমিশার পরিবার। এভাবেই কয়েক বছর কাটে। একসময় ভারত সরকার ও বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন নিমিশার পাশে দাঁড়ায়। তাতেও অবশ্য বিশেষ লাভ হয়নি। এমনকী ইয়েমেনের রাষ্ট্রপতির কাছে জানানো মৃত্যুদণ্ড রদের আর্জিও খারিজ হয়ে যায়। এই আবহে শোনা যায়, নিমিশার মৃত্যুদণ্ড রদ হয়েছে। ভারতের এক মুসলিম ধর্মগুরু এমনটাই ঘোষণা করেন। কিন্তু সেই খবর যে ভুল, তা জানাল ইয়েমেন সরকারের বিশেষ সূত্র।

সম্পর্কিত সংবাদ