Bartaman Logo
৯ জুন, ২০২৬

নবদম্পতিকে বলদের মতো জোয়ালের সঙ্গে বেঁধে ঘোরানো হল চাষের খেতে

বলদ নয়, জোয়ালের সঙ্গে বাঁধা হয়েছে সদ্য বিবাহিত এক দম্পতিকে। পিঠে পড়ছে লাঠির ঘা। ঘোরানো হচ্ছে গোটা চাষের খেত। মধ্যযুগীয় এই বর্বরতার সাক্ষী থাকল ওড়িশা।

নবদম্পতিকে বলদের মতো জোয়ালের সঙ্গে বেঁধে ঘোরানো হল চাষের খেতে
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: বলদ নয়, জোয়ালের সঙ্গে বাঁধা হয়েছে সদ্য বিবাহিত এক দম্পতিকে। পিঠে পড়ছে লাঠির ঘা। ঘোরানো হচ্ছে গোটা চাষের খেত। মধ্যযুগীয় এই বর্বরতার সাক্ষী থাকল ওড়িশা। ওই নবদম্পতির ‘অপরাধ’, তাঁরা সামাজিক রীতিনীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছেন। সেই কারণেই ‘শাস্তি’র অজুহাতে চরম হেনস্তা চলল। পরে গ্রামের মন্দিরে নিয়ে গিয়ে ‘পাপের শুদ্ধিকরণ’ও করানো হল।

Advertisement

হেনস্তার শিকার ওই তরুণ-তরুণী ওড়িশার রায়গাড়া জেলার কাঞ্জামাঝিরা গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিয়েও করেন। কিন্তু স্থানীয় মানুষ তাঁদের এই সম্পর্ক মানতে রাজি নন। কারণ, ছেলেটি সম্পর্কে ওই তরুণীর পিসতুতো দাদা। তাঁদের সম্পর্ক সামাজিক রীতিনীতির বিরুদ্ধে, এই অভিযোগেই নবদম্পতির উপর চলেছে নির্মম অত্যাচার। পুলিস সুপার এস স্বাতী কুমার শুক্রবার বলেন, পুলিসের একটি টিম গ্রামে অনুসন্ধানে গিয়েছিল। এবিষয়ে শীঘ্রই মামলা দায়ের করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ