অটিজম, ব্রেনের কার্যকারিতা ও আচরণ (নিউরোডাইভার্সিটি) নিয়ে সচেতনতা বাড়াতে সম্প্রতি শহরে অনুষ্ঠিত হল তিনদিনব্যাপী অটিজম কনভেনশন কলকাতা ২০২৫। এই প্রথম অটিজমে আক্রান্ত সন্তানের অভিভাবকরা ছিলেন এই সম্মেলন আয়োজনের নেতৃত্বে ও দায়িত্বে। উপস্থিত ছিলেন দীপরঞ্জনি ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ডঃ অমৃতা পান্ডা, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়রঞ্জন রাম সহ বিশিষ্ট মানুষজন। সম্মেলনে বিশিষ্টজনরা বলেন, শুধু অটিজম আক্রান্ত শিশুকে ‘ঠিক করা’য় মন না দিয়ে, তাদের দৃষ্টিভঙ্গীকে সম্মান জানিয়ে সহানুভূতিশীল ব্যবহার করলেই মিলবে সঠিক পথ।



