পণ্য পরিবহণে নয়া সাফল্য রেলের
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পণ্য পরিবহণে ভারতীয় রেলের সাফল্যের মুকুটে নয়া পালক যুক্ত হল। প্রচলিত ব্যবস্থার থেকে দ্বিগুণ বেশি পণ্য একলপ্তে পরিবহণে সক্ষম ট্রেনের মসৃণ যাত্রা সম্পন্ন হল। ২১ আগস্ট দেশের প্রথম ডবল স্ট্যাক লং কন্টেনার ট্রেনের চাকা গড়াতে শুরু করল। সর্বাধুনিক এই মালগাড়ির বৈশিষ্ট হল, এটি আক্ষরিক অর্থেই দোতলা ট্রেন। ভারতীয় রেলের উৎকর্ষতা বৃদ্ধির সৌজন্যে এই ট্রেনটিতে ডবল কন্টেনার সমৃদ্ধ লম্বা পণ্য বোঝাই মালগাড়ির সফল যাত্রা সম্পন্ন হওয়ায় নতুন যুগের সূচনা হল। ট্রেনটি ৩৬০টি কন্টেনার বহনে সক্ষম। আগামীতে আরও দ্রুত বাড়তি পণ্য দেশের যেকোনো প্রান্তে পৌঁছে যাবে বলে আশাবাদী রেল।

Advertisement