Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত, ইঙ্গিত পুরভোটের

নতুন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তের নিয়োগে পুরভোটের সম্ভাবনা বেড়েছে। ৩০ জুন থেকে দায়িত্ব গ্রহণ করবেন। বিস্তারিত পড়ুন।

নয়া রাজ্য নির্বাচন কমিশনার  কৃষ্ণ গুপ্ত, ইঙ্গিত পুরভোটের
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ মাস পর নিয়োগ হল নয়া রাজ্য নির্বাচন কমিশনার। ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার কৃষ্ণ গুপ্ত হলেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার। বর্তমানে তিনি সমবায় দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। আগামী ৩০ জুন আইএএস হিসাবে কর্মজীবন থেকে তাঁর অবসর গ্রহণের কথা। তারপর তিনি রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব সামলাবেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। 

Advertisement

সেপ্টেম্বর মাস থেকে ফাঁকা পড়েছিল রাজ্য নির্বাচন কমিশনারের পদ। পরবর্তীতে ফাঁকা হয়ে গিয়েছে কমিশনের সচিবের পদও। পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। বর্তমানে রাজ্যের ১৫টি এমন পুরসভা রয়েছে, যেখানে দীর্ঘদিন নির্বাচন হয়নি। এছাড়াও ২১টির বেশি পুরসভায় নানা কারণে বোর্ড ভেঙে গিয়েছে। ফলে সেখানেও নির্বাচন সম্ভব। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনের পদ পূরণের পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, বর্তমান সরকার যে শীঘ্রই পুর নির্বাচন করতে চায় এটাই তার ইঙ্গিত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ