Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোমবার চালু শিয়ালদহ-বারাসত নয়া এসি লোকাল

শিয়ালদহ-বারাসত রুটের যাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে সংশ্লিষ্ট রুটে চালু হতে চলেছে নয়া এসি লোকাল।

সোমবার চালু শিয়ালদহ-বারাসত নয়া এসি লোকাল
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ-বারাসত রুটের যাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে সংশ্লিষ্ট রুটে চালু হতে চলেছে নয়া এসি লোকাল। ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল সাড়ে ১০টায় ছাড়বে। বারাসত থেকে ফিরতি যাত্রা শুরু করবে সকাল ১১টা ২৯ মিনিটে। 

Advertisement

অন্যদিকে, হাসনাবাদের যাত্রীদের যাত্রা আরও স্বস্তিকর হতে চলেছে। বারাসত-হাসনাবাদ ৩৩৩১৯ নম্বর ট্রেনটি ৬ জুলাই থেকে বারাসতের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা করবে। এর ফলে যাত্রীরা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো যাত্রার বাড়তি সুযোগ পাবেন। একই সঙ্গে শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখায় সন্ধ্যার ব্যস্ত সময়ে দু’টি নতুন ট্রেন পরিষেবা চালু হচ্ছে। ৬ জুলাই থেকে শিয়ালদহ-ডায়মন্ডহারবার ও ডায়মন্ডহারবহার-সোনারপুর জোড়া ট্রেন চালু হচ্ছে। প্রথমটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে। রাত ৮টায় ডায়মন্ডহারবার থেকে ফিরতি রুটে যাত্রা করবে এই ট্রেনটি। অপরটি রাত ৮টা ২০ মিনিটে ডায়মন্ডহারবার থেকে ছাড়বে। ফিরতি রুটে রাত ৯টা ১৪ মিনিটে সোনারপুর থেকে যাত্রা করবে। এছাড়া শিয়ালদহ-সোনারপুর লোকাল (৩৪৪২০) সোমবার থেকে সকাল ৯টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত হবে। ফিরতি ট্রেনটি ক্যানিং থেকে বেলা সাড়ে ১১টায় ছাড়বে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ