Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তরল চিকিৎসা বর্জ্য সরাতে নতুন প্লান্ট মেডিক্যালে

স্বাস্থ্য ও পরিবেশ বিধি মেনে হাসপাতালের তরল চিকিৎসা বর্জ্য সরাতে কলকাতা মেডিক্যাল কলেজ জুড়ে বসবে ই-ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট।

তরল চিকিৎসা বর্জ্য সরাতে নতুন প্লান্ট মেডিক্যালে
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্য ও পরিবেশ বিধি মেনে হাসপাতালের তরল চিকিৎসা বর্জ্য সরাতে কলকাতা মেডিক্যাল কলেজ জুড়ে বসবে ই-ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। হাসপাতালের বিভিন্ন বাড়ি এবং গুরুত্বপূর্ণ অংশের তরল চিকিৎসা বর্জ্য এই প্লান্টের মাধ্যমে পরিশোধিত হবে। তারপর গিয়ে মিলবে কলকাতা পুরসভার তরল চিকিৎসা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সঙ্গে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই) হাসপাতালে এই নয়া ব্যবস্থা তৈরি করবে। কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রের খবর, এই ব্যবস্থা তৈরি করতে আনুমানিক ৯ কোটি টাকা খরচ হবে। মেডিক্যাল কলেজকে এমনই জানিয়েছে পিএইচই দপ্তর। চূড়ান্ত আর্থিক অনুমোদনের জন্য বিষয়টি নবান্নে পাঠানো হয়েছে। মঙ্গলবার একথা জানিয়েছেন মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস।

Advertisement
সম্পর্কিত সংবাদ