Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া আইএসআই আইন: দ্বিতীয় খসড়ার উপর মতামত প্রদানের সময়সীমা বাড়ল

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) জন্য নতুন আইন তৈরির লক্ষ্যে দ্বিতীয় দফায় যে খসড়া বিল কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, সেই ব্যাপারে মতামত জানানোর সময়সীমা বাড়িয়ে ৫ জানুয়ারি করা হয়েছে।

নয়া আইএসআই আইন: দ্বিতীয় খসড়ার  উপর মতামত প্রদানের সময়সীমা বাড়ল
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) জন্য নতুন আইন তৈরির লক্ষ্যে দ্বিতীয় দফায় যে খসড়া বিল কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, সেই ব্যাপারে মতামত জানানোর সময়সীমা বাড়িয়ে ৫ জানুয়ারি করা হয়েছে। এর আগের খসড়াটি সম্পর্কে সরকারিভাবে মতামত জানানোর সময়সীমা ছিল ১০ ডিসেম্বর। পরে তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়। এত কম সময় দেওয়া নিয়ে আইএসআইয়ের শিক্ষক, ছাত্র, গবেষক ও আধিকারিকদের তরফে তীব্র আপত্তি ওঠে। তাই মতামত জানানোর জন্য আরও কিছুটা সময় দেওয়া হল। প্রথম দফার খসড়টি ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। মতামত দেওয়ার জন্য প্রথমে সময় দেওয়া হয়েছিল ৩ অক্টোবর পর্যন্ত। উৎসবের মরশুম থাকায় সময় বৃদ্ধির দাবি উঠেছিল তখনই। সময়সীমা বাড়ানো হয়েছিল ২৮ অক্টোবর পর্যন্ত। 

Advertisement

তবে সময় বাড়িয়ে মতামত দেওয়ার সুযোগ ফের দিল কেন্দ্র। প্রস্তাবিত আইএসআই আইনে মূল বিষয়গুলি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন আইএসআই মহল। কারণ প্রথম দফার খসড়া প্রকাশের পর আইএসআই সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যেসব মতামত দিয়েছিলেন, সেসব কার্যত মানাই হয়নি। সামান্য ‘প্রসাধনী’ পরিবর্তন করেই দ্বিতীয় দফার খসড়াটি প্রকাশ করা হয়। আইএসআইয়ের প্রবীণ অধ্যাপকরা মনে করছেন, সংসদের পরবর্তী বাজেট অধিবেশনে নতুন আইএসআই আইন তৈরির জন্য বিল আনবে মোদি সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ