Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

নয়া শিল্পনীতি: এমাসেই বণিক মহলের পরামর্শ চাইছে রাজ্য

নতুন শিল্পনীতি আনতে চলেছে রাজ্য সরকার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য আলাদা নীতি থাকলেও, বড় শিল্পের জন্য কোনও নীতি নেই, যার মাধ্যমে আর্থিক সুরাহা পেতে পারে শিল্প সংস্থা।

নয়া শিল্পনীতি: এমাসেই বণিক মহলের পরামর্শ চাইছে রাজ্য
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন শিল্পনীতি আনতে চলেছে রাজ্য সরকার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য আলাদা নীতি থাকলেও, বড় শিল্পের জন্য কোনও নীতি নেই, যার মাধ্যমে আর্থিক সুরাহা পেতে পারে শিল্প সংস্থা। সেই নীতি প্রণয়নের জন্য শিল্পমহলের বক্তব্য শুনবে রাজ্য। আগামী ৩০ এপ্রিলের মধ্যে শিল্প সংগঠন ও বণিকসভাগুলি তাদের মতামত জানাবে রাজ্যকে। শুক্রবার বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান দেবাশিস দত্ত বলেন, ‘আমাদের পরামর্শ চলতি মাসের মধ্যে জানাতে বলা হয়েছে। আশা করছি, সর্বাধিক ছ’মাসের মধ্যেই শিল্পদপ্তর নতুন নীতি ঘোষণা করবে।’ তবে পশ্চিমবঙ্গের শিল্পায়নে রাজ্যের সঙ্গেই একযোগে কাজ করবে সিআইআই। জানিয়েছেন তিনি। বলেন, ‘শিল্প নিয়ে এরাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করা দরকার। এখানে এমএসএমই সেক্টরে যে ভালো কাজ হচ্ছে, তা প্রচারে আনার প্রয়োজন। আমরা সেই কাজ করব।’ পাশাপাশি জেলায় জেলায় শিল্পের বহর বাড়াতে কাজ করবে সিআইআই। আলাদা করে দুর্গাপুর-আসানসোলের জন্য একটি আলাদা অফিস খুলবে এই বণিকসভা। জানিয়েছেন দেবাশিসবাবু। কয়েকবছরের মধ্যে যাতে উত্তরবঙ্গে বিনিয়োগ অনেকটা বাড়ে, সেই লক্ষ্যেও এগবেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ