Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বরুণের বিপরীতে নতুন মুখ

নতুন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ‘বর্ডার ২’ ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মেধা রানাকে। ইতিমধ্যে শ্যুটিং শুরু করেছেন মেধা।

বরুণের বিপরীতে নতুন মুখ
  • ২৯ জুলাই, ২০২৫ ১৯:০৭
Prefer us on Google

নতুন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ‘বর্ডার ২’ ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মেধা রানাকে। ইতিমধ্যে শ্যুটিং শুরু করেছেন মেধা। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর বয়সি মেধার পরিবারে অনেকেই সেনাবাহিনীতে কর্মরত। ১৬ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন তিনি। ২০২২ সালে ‘লন্ডন ফাইলস’ সিরিজের হাত ধরে তাঁর আত্মপ্রকাশ। এছাড়াও ওটিটির বেশ কয়েকটি সিরিজে তিনি কাজ করেছেন। তবে বড়পর্দায় প্রথমবার হাতেখড়ি হচ্ছে তাঁর। বরুণের বিপরীতে কাজের সুযোগ পেয়ে আপ্লুত নায়িকা। প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন, এমন একজনের খোঁজ চলছিল, যিনি আঞ্চলিক ভাষা সম্পর্কে ওয়াকিবহাল। তার সঙ্গে সেনাবাহিনীর আদর্শে অনুপ্রাণিত। সে কারণেই মেধাকে বেছে নেওয়া হয়েছে। এর মাধ্যমে বলি পাড়া ফের এক নতুন জুটি পাবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ