Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া খসড়াবিধি প্রকাশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের নয়া খসড়া বিধি প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর। নতুন নিয়মে টেট-এর জন্য বরাদ্দ নম্বর ৫ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া খসড়াবিধি প্রকাশ
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগের নয়া খসড়া বিধি প্রকাশ করল স্কুলশিক্ষা দপ্তর। নতুন নিয়মে টেট-এর জন্য বরাদ্দ নম্বর ৫ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। তবে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে আপাতত এই বিধি তৈরি করা হয়েছে মতামত গ্রহণের জন্য। তারপরেই চূড়ান্ত বিধি প্রকাশ করা হবে। তবে, আপাতত নিয়োগ চলবে পুরনো বিধি মেনেই। 

Advertisement

নয়া বিধিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পরীক্ষার মার্কসের উপরে ৫ নম্বর করে বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য বরাদ্দ থাকছে ১০ নম্বর। আটবছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ৫ নম্বর এবং চারবছরের কম অভিজ্ঞতা থাকলে ১ নম্বর পাবেন প্রার্থীরা। পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, এটি খসড়া বিধি। এখন যে নিয়োগগুলি হবে, তা পুরোনো বিধি অনুযায়ীই চলবে। এই খসড়া চূড়ান্ত হলে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে তা মানা হবে। 
অন্যদিকে, এদিন ২০১৬ সালের আগে কর্মরত চাকরিহারা ১৬৬ জন শিক্ষককে নতুন নিয়োগপত্র দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে, অনেকেই বহু দূরের স্কুলে চাকরি পাওয়ায় ভেঙে পড়েছেন। তবে, দপ্তর এবং পর্ষদের দাবি, তাঁরা ২০১৬ সালের বিজ্ঞপ্তিতে চাকরি পাওয়ার আগে যেখানে কর্মরত ছিলেন, সেই এলাকার পার্শ্ববর্তী স্কুলেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ