Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

বারাকপুরে নতুন শ্মশানঘাট উদ্বোধন

শব দাহের ধোঁয়া দূষণ ছড়াচ্ছিল এলাকায়। দুর্গন্ধে রানি রাসমণি শ্মশানঘাট সংলগ্ন এলাকার মানুষের সমস্যা হচ্ছিল। এবার পরিবেশবান্ধব শ্মশান উদ্বোধন হল বারাকপুরে।

বারাকপুরে নতুন শ্মশানঘাট উদ্বোধন
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শব দাহের ধোঁয়া দূষণ ছড়াচ্ছিল এলাকায়। দুর্গন্ধে রানি রাসমণি শ্মশানঘাট সংলগ্ন এলাকার মানুষের সমস্যা হচ্ছিল।  এবার পরিবেশবান্ধব শ্মশান উদ্বোধন হল বারাকপুরে। যা তৈরি করতে খরচ হয়েছে এক কোটি ৪১ লক্ষ টাকা। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পুরনো শ্মশানঘাটও চালু হল শুক্রবার। তবে সেখানে পুরনো পদ্ধতিতেই দাহ হবে। তাই দূষণ হওয়ার আশঙ্কা থাকছে।  

Advertisement

বেশ কিছুদিন ধরে পুরনো বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে বন্ধ হয়েছিল শ্মশান। তার জন্য বারাকপুরের বাসিন্দাদের মৃতদেহ দাহ করতে দূরে যেতে হতো। সেই সমস্যার সুরাহা হল। এদিন দুপুরে শ্মশান ঘাটের উদ্বোধন করেন বিধায়ক রাজ চক্রবর্তী। ছিলেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস সহ একাধিক কাউন্সিলার। রাজ চক্রবর্তী বলেন, পুরনো শ্মশানঘাট নিয়ে এলাকার মানুষের ক্ষোভ ছিল। রাজ্য সরকারের সহযোগিতায় ১ কোটি ৪১ লক্ষ টাকা খরচ করে পরিবেশবান্ধব শ্মশান ঘাট তৈরি হল। নতুন চুল্লি সোমবার থেকে চালু হবে বলে জানালেন পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। তিনি বলেন, পুরনো শ্মশানটি এদিন থেকে চালু হয়ে গেল। বারাকপুরের মানুষকে আর মৃতদেহ নিয়ে দূরে যেতে হবে না। সেই সঙ্গে কাঠের চুল্লিও চালু হয়ে গিয়েছে রানি রাসমণি শ্মশান ঘাটে। নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ