Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপর্যয় মোকাবিলায় নয়া ব্যাটালিয়ন রাজ্যে

বন্যা হোক বা বহুতলে বিপর্যয়, সব ধরনের ‘অপারশেনেই’ দক্ষ এই টিমের সদস্যরা এনডিআরএফ থেকে প্রশিক্ষণ নেবেন। মোট আট জায়গায় এই টিমকে রাখা হচ্ছে।

বিপর্যয় মোকাবিলায়  নয়া ব্যাটালিয়ন রাজ্যে
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বিপর্যয় মোকাবিলায়  রাজ্যে তৈরি হল স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ব্যাটালিয়ন। বন্যা হোক বা বহুতলে বিপর্যয়, সব ধরনের ‘অপারশেনেই’ দক্ষ এই টিমের সদস্যরা এনডিআরএফ থেকে প্রশিক্ষণ নেবেন। মোট আট জায়গায় এই টিমকে রাখা হচ্ছে। দুর্ঘটনা ঘটে যাওয়া মাত্রই বাহিনীর সদস্যরা যাতে অকুস্থলে পৌঁছে যেতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। 

Advertisement

রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী  সিভিল ডিফেন্সের অধীন। তাদের জন্য আলাদা কোনও ব্যাটালিয়ন ছিল না। সরাসরি রাজ্য পুলিশের অধীনেও ছিল না তারা। এই কারণে বিপর্যয়ের পর পুলিশের তরফে যোগাযোগ করা হত সিভিল ডিফেন্সের সঙ্গে। এতে নষ্ট হত অমূল্য সময়। অনেক ক্ষেত্রে সম্বন্বয়ের অভাবও দেখা গিয়েছে। 
এই কারণে পুলিশের তরফে এসডিআরএফ তৈরির প্রস্তাব দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, রাজ্যের বিভিন্ন স্থানে বহুতল তৈরি হয়েছে। হঠাৎ বিপর্যয় ঘটলে সেখানে দ্রুত পৌঁছে আবাসিকদের উদ্ধার করা জরুরি। পাশাপাশি বন্যা বা অন্য ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য দরকার আরও দক্ষ ও প্রশিক্ষিত বাহিনী। তাদের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে নবান্ন। 
তাতে বলা হয়েছে, নতুন ব্যাটালিয়নে ১১৫১ জন সদস্য থাকবেন। এর মধ্যে ৭২টি স্পেশালাইজড টিম রাখা হচ্ছে। তারা যেকোনও ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযানে অত্যন্ত দক্ষ। সকলেরই থাকবে এনডিআরএফের প্রশিক্ষণ। উদ্ধারকারীরা ঘটনাস্থলে যাতে দ্রুত পৌঁছোতে পারেন তার জন্য পাঁচ জায়গায় টিম রাখা হচ্ছে। রাজ্য পুলিশ সূত্রের খবর, বারাকপুরে দুটি, সালুয়ায় একটি এবং বড়জোড়া ও ডাবগ্রামে থাকবে একটি করে টিম। বিপর্যয় মোকাবিলার এই ব্যাটালিয়নের কাছে থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি। এজন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। টেন্ডার ডাকা হচ্ছে যন্ত্র কেনার জন্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ