Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

প্রকাশ্যে নতুন বিজ্ঞাপন, মন খুলে খাওয়ার পরামর্শ ‘ধারা’র

কোনটা খাওয়া উচিত হবে আর কোনটা নয়, তা নিয়ে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের চিন্তার অন্ত নেই। সেই চিন্তার অবসান করতেই এবার নতুন বিজ্ঞাপনী প্রচারপর্ব আনল মাদার ডেয়ারির আওতায় থাকা ভোজ্য তেলের ব্র্যান্ড ‘ধারা’।

প্রকাশ্যে নতুন বিজ্ঞাপন, মন খুলে খাওয়ার পরামর্শ ‘ধারা’র
  • ১৯ অক্টোবর, ২০২৫ ১৮:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনটা খাওয়া উচিত হবে আর কোনটা নয়, তা নিয়ে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের চিন্তার অন্ত নেই। সেই চিন্তার অবসান করতেই এবার নতুন বিজ্ঞাপনী প্রচারপর্ব আনল মাদার ডেয়ারির আওতায় থাকা ভোজ্য তেলের ব্র্যান্ড ‘ধারা’। যা খেতে ভালো লাগে, তা মন খুলে খাওয়ার কথাই বলা হয়েছে নয়া বিজ্ঞাপনে। মাদার ডেয়ারি ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মণীশ ব্যান্ডলিশের কথায়, ‘কী খাব, সেই চিন্তায় এখন বহু মানুষ পছন্দের খাবার খাওয়ার ইচ্ছেকেই ছোট করে দেয়। অথচ আমরা মনে করি, ভালো তেলে যত্ন নিয়ে রান্না করা খাবার মানুষ আনন্দ করে খেতে পারেন। আমাদের সর্ষের তেল প্রায় ১৫ শতাংশ কম শোষিত হয়, এতে কোনও ট্রান্স ফ্যাট নেই এবং তা নির্দিষ্ট গুণমান বজায় রেখে তৈরি। আমাদের মনে হয়, ক্রেতাদের তাই কোনও দ্বিধা না রেখে পছন্দের খাবারে মন দেওয়া উচিত।’ বিভিন্ন প্রচার মাধ্যমে এই বিজ্ঞাপনটি হাজির করছে ‘ধারা’।

Advertisement
সম্পর্কিত সংবাদ