Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ-বারাসত শাখায় নতুন এসি লোকাল, কোথায় কোথায় থামবে জানেন কী?

শিয়ালদহ-বারাসত শাখায় নতুন এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। এটি বিধাননগর, দমদম সহ বিভিন্ন স্টেশনে থামবে। বিস্তারিত পড়ুন।

শিয়ালদহ-বারাসত শাখায় নতুন এসি লোকাল, কোথায় কোথায় থামবে জানেন কী?
  • ১ জুলাই, ২০২৬ ১৯:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও একটি এসি লোকাল পাচ্ছে শিয়ালদহ স্টেশন। যেটি চলবে বারাসত শাখায়। জানাল পূর্ব রেল। শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, নতুন এই ট্রেনটি বিধাননগর, দমদম জংশন,  দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে। এটি শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়বে এবং বারাসতে পৌঁছবে সকাল ১১টা ১৮ মিনিটে। অপরদিকে বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে এই ট্রেনটি ছাড়বে এবং শিয়ালদহ স্টেশনে পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে। এই ঘোষণার পরই খুশির হাওয়া নিত্য যাত্রীদের মধ্যে। বর্তমানে শিয়ালদহ ডিভিশনে মোট ১০টি এসি লোকাল পরিষেবা রয়েছে বলে জানিয়েছে রেল।

Advertisement

সূত্রের খবর, নতুন এই এসি লোকাল ছাড়াও বারাসত-দমদম ক্যান্টনমেন্ট লাইনে নতুন একটি লোকাল ট্রেন চালানো হবে। পাশাপাশি দীর্ঘদিনের যাত্রী ক্ষোভ মিটিয়ে এবার রাত ১০টা ০৮ মিনিটের ৩১৬১৩ শিয়ালদহ-রানাঘাট লোকাল যাবে কৃষ্ণনগর পর্যন্ত। পরের দিন ভোর ৫টা ৩৪ মিনিটে সেটি ছাড়বে কৃষ্ণনগর থেকেই। অন্যদিকে, ৩১৫৮৫ আপ রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকালকে এবার আমঘাটা পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখাতেও নতুন পরিষেবা চালু হচ্ছে। ডায়মন্ড হারবার ও সোনারপুরের মধ্যে চলবে নতুন ট্রেন। শিয়ালদহ–সোনারপুর লোকাল পরিষেবা এবার ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। শিয়ালদহ–বারুইপুর লোকাল এখন থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। আগামী ৬ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শিয়ালদহ স্টেশন থেকে সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোম-শুক্রবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ