Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জমির কাগজ নিয়ে বিবাদ, কাকাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

জমির কাগজ নিয়ে বিবাদ। কাকাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। বর্তমানে আহত ব্যক্তি জলপাইগুড়ি...

জমির কাগজ নিয়ে বিবাদ, কাকাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে
  • ৪ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

জমির কাগজ নিয়ে বিবাদ। কাকাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। বর্তমানে আহত ব্যক্তি জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দুটো নাগাদ। আহত ব্যক্তির নাম বিপুল দাস। মঙ্গলবার দুপুরে বিপুল দাসের স্ত্রী ললিতা দাস পাঁচজনের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের মধ্যে লালবাবু দাস। ঘটনার তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ