নয়াদিল্লি: রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখল অন্য রোহিতকে। তাঁর নেতৃত্বে দাপট দেখাল নেপাল। টলে গিয়েছিল বাটলারদের পায়ের তলার মাটি। ইংলান্ডের কাছে মাত্র ৪ রানে হারলেও, রোহিত পাউডেলের নেতৃত্বে নেপালের লড়াই মন জিতে নিল ক্রিকেট দুনিয়ার।

ভারতের সঙ্গে রয়েছে রোহিতের যোগসূত্র। বাবা কুমার পাউডেল ভারতীয় সেনার প্রাক্তন কর্মী। মুম্বইয়ে পোস্টিং থাকার সময় হয়ে ওঠেন ক্রিকেট অন্ত প্রাণ। প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা তখন জুনিয়র ক্রিকেটার হিসেবে বেশ পরিচিত। হিটম্যানই ছিলেন কুমারের প্রিয় ক্রিকেটার। ‘মুম্বই কা রাজা’ ব্যাট হাতে নামলেই কাজের ফাঁকে চোখে আটকে যেত টিভি’র পর্দায়। স্বপ্ন দেখেছিলেন, তাঁর ছেলেও একদিন রোহিত শর্মার মতোই বাইশ গজ দাপিয়ে বেড়াবে। পুত্র হওয়ার পর নাম রেখেছিলেন রোহিত। ক্রিকেটের তালিম দিতে চেষ্টার কসুর রাখেননি। ফলও মিলেছে হাতেনাতে। ২০১৮ সালে ৩ আগস্ট নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেপালের জার্সিতে অভিষেক হয় ছেলের। আর পিছন ফিরে তাকতে হয়নি রোহিতকে। তাঁর নেতৃত্বে নেপাল প্রথম ম্যাচেই চমক দিয়েছে।