নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২ আগস্ট থেকে বাংলাজুড়ে চালু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে পাড়ায় বসেই পাড়ার সমস্যা সমাধানের জন্য প্রকল্প নির্বাচন করবেন স্থানীয় বাসিন্দারাই। প্রথমে ঠিক হয়েছিল, ২৭ হাজার ক্যাম্পের আয়োজন করা হবে। প্রথম ২৬ দিনেই এক কোটির বেশি মানুষ এসেছেন এই শিবিরে। এই সাফ্যলের সঙ্গেই বাড়ছে ক্যাম্পের সংখ্যা। ঠিক হয়েছে গোটা রাজ্যে ৩১ হাজার ৩৭৭টি ক্যাম্পের আয়োজন করা হবে। প্রশাসনিক মহলের বক্তব্য, এই সংখ্যা এখনও বাড়তে পারে।



