Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনি আধিকারিক নীলম মিনা

পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) হচ্ছেন নীলম মিনা। এর আগে ওই পদে ছিলেন মনোজ আগরওয়াল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে মুখ্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মনোজ আগরওয়াল।

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনি আধিকারিক নীলম মিনা
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) হচ্ছেন নীলম মিনা। এর আগে ওই পদে ছিলেন মনোজ আগরওয়াল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে মুখ্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মনোজ আগরওয়াল। ওই পদে এবার নিয়োগ করা হল নীলম মিনাকে। আইএস নীলম মিনা এর আগে রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রধান সচিব পদে ছিলেন। ১৯৯৮ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার নীলম ২৮ বছরের বেশিকাল নানা প্রশাসনিক দায়িত্বভার সামলেছেন। এবার রাজ্যের আরো এক গুরুত্বপূর্ণ পদে বসলেন তিনি।  আজ মঙ্গলবার থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করার কথা তাঁর। রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনেও গুরুদায়িত্ব সামলেছেন নীলম মিনা। নির্বাচন কমিশনের দপ্তরে কন্ট্রোল রুমে নজরদারির দায়িত্বে ছিলেন তিনি। মনোজ আগরওয়াল মুখ্যসচিব হওয়ার পর সিইও পদের জন্য তিনটি নাম পাঠানো হয়েছিল দিল্লিতে কমিশনের দপ্তরে। সেই তালিকায় নীলম মিনার নাম ছিল বলে খবর। শেষপর্যন্ত তাঁকেই নতুন সিইও হিসাবে বেছে নিয়েছে কমিশন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ