Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নীলষষ্ঠী: পরিবার, সন্তানদের মঙ্গল কামনায় তারকেশ্বরে ভক্তদের ভিড়

নীলষষ্ঠীতে শিব-পার্বতীর বিবাহ হয়েছিল বলে কথিত রয়েছে। তাই এদিন শিব-পার্বতীর বিয়ে উপলক্ষে তারকেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। পরিবার ও সন্তানদের মঙ্গল কামনা করেন তাঁরা।

নীলষষ্ঠী: পরিবার, সন্তানদের মঙ্গল কামনায় তারকেশ্বরে ভক্তদের ভিড়
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: নীলষষ্ঠীতে শিব-পার্বতীর বিবাহ হয়েছিল বলে কথিত রয়েছে। তাই এদিন শিব-পার্বতীর বিয়ে উপলক্ষে তারকেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। পরিবার ও সন্তানদের মঙ্গল কামনা করেন তাঁরা। অন্যান্য দিনের মতো এদিন মহাদেবকে ভোগ দেওয়া হয় না। বিশেষ পূজা-অর্চনা করেন তারকেশ্বর মঠের মহারাজ। বর সাজে টোপর পরিয়ে এদিন তারকেশ্বর মন্দিরের মহাদেবকে সাজানো হয়। এরপর সন্ধ্যায় শিব-পার্বতীর বিবাহ উৎসব পালিত হয়।

Advertisement

এদিন রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিবভক্তদের ভিড় উপচে পড়ে তারকেশ্বর মন্দিরে। মন্দিরের দুধপুকুরে স্নান করে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে তাঁরা উত্তরীয় নেন। নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্র ধারণ করে ব্রত পালনে নিয়োজিত হন। এর আগে এক মাস ধরে ভক্তরা রোজ সকালে মন্দিরে বাবার ভোগের পর ফল এবং রাতে হবিষ্যি রান্না করে ভোজন করেছেন। আজ, মঙ্গলবার শেষ হবে এই ব্রত‌।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ