সংবাদদাতা, বসিরহাট: সোমবার সকালে হঠাৎ নদীর বাঁধ বসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায়। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল, ইছামতী ও গৌরেশ্বর নদীর সংযোগস্থলে অবস্থিত দুলদুলি। সেখানে রায়মঙ্গলের বাঁধের কিছুটা অংশ আচমকাই সোমবার সকালে বসে যায়। জেটিঘাটের পিলার লাগোয়া নদীর বাঁধ বসে যাওয়ায় ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে।



