Bartaman Logo
৯ জুন, ২০২৬

অজিত-পুত্র পার্থকে রাজ্যসভায় প্রার্থী করবে এনসিপি, জল্পনা

কয়েক দিন পরেই রা‌জ্যসভা নির্বাচন। তার আগে মহারাষ্ট্রের সাত আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যে নিজেদের প্রার্থী ঠিক করে ফেলেছে ক্ষমতাসীন মহাযুতি জোটের জোটসঙ্গী অজিতপন্থী এনসিপি।

অজিত-পুত্র পার্থকে রাজ্যসভায় প্রার্থী করবে এনসিপি, জল্পনা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কয়েক দিন পরেই রা‌জ্যসভা নির্বাচন। তার আগে মহারাষ্ট্রের সাত আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যে নিজেদের প্রার্থী ঠিক করে ফেলেছে ক্ষমতাসীন মহাযুতি জোটের জোটসঙ্গী অজিতপন্থী এনসিপি। জানা গিয়েছে, প্রয়াত উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থকে রাজ্যসভার টিকিট দেবে দল। সোমবার রাতে কার্যনির্বাহী সভাপতি প্রফুল্ল প্যাটেলের বাসভবনে এবিষয়ে বৈঠক করে দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার ও এনসিপি সভাপতি সুনীল তাতকারে। তবে এখনই সরকারিভাবে কোনো ঘোষণা করা হবে না। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উফ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনসিপি নেতৃত্ব। অন্যদিকে, চার প্রার্থীকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। উলটোদিকে মাত্র একজনকে প্রার্থী করতে পারে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি। 

Advertisement

মহারাষ্ট্রে মোট বিধায়ক সংখ্যা ২৮৬। বিজেপির বিধায়ক সংখ্যা ১৩২ জন। সেক্ষেত্রে সহজেই তিন থেকে চারজনকে প্রার্থী করতে পারবে পদ্ম শিবির। সিন্ধেপন্থী শিবসেনা ও অজিতপন্থী এনসিপির দলে রয়েছেন ৫৮ ও ৪০ জন বিধায়ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দলই একটি করে আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে ৪৯ জন বিধায়ককে নিয়ে একটির বেশি আসন জিততে পারবে না বিরোধী জোট। সব মিলিয়ে রাজ্যসভা নির্বাচনকে ঘিরে মারাঠভূমে রাজনৈতিক চর্চা তুঙ্গে।

সম্পর্কিত সংবাদ