Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সব স্কুল ও কলেজে এনসিসি: মুখ্যমন্ত্রী

ছাত্র-যুবদের এনসিসি প্রশিক্ষণ না করিয়ে রাজনৈতিক ফায়দার লক্ষ্যে ‘জয় হিন্দ বাহিনী’ গঠন নিয়ে পূর্বতন সরকারকে শুক্রবার কটাক্ষ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সব স্কুল ও কলেজে এনসিসি: মুখ্যমন্ত্রী
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্র-যুবদের এনসিসি প্রশিক্ষণ না করিয়ে রাজনৈতিক ফায়দার লক্ষ্যে ‘জয় হিন্দ বাহিনী’ গঠন নিয়ে পূর্বতন সরকারকে শুক্রবার কটাক্ষ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন রাজ্যের প্রতিটি স্কুল-কলেজে এনসিসি প্রশিক্ষণ চালু করার উদ্যোগ নেবে তাঁর সরকার। এদিন নজরুল মঞ্চে রাজ্যের আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে এসে মূলত সীমান্তবর্তী এলাকার স্কুলে এনসিসি প্রশিক্ষণের গুরুত্বের কথা বলেছেন দেশের স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে রাজ্যের সব স্কুল-কলেজে এনসিসি চালুর করার ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য করার আরজি রেখেছেন বলেও এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর ন্যাশনাল সোশ্যাল সার্ভিস (এনএসএস) করার দিনগুলির স্মৃতিচারণের পাশাপাশি রাজ্যের এনএসএস এবং ব্রতচারী চালু হওয়া উচিত বলেও তিনি মনে করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ