Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নবতিপর বৃদ্ধার ১০ লক্ষের গয়না লুটে দোষী তিন

৯২ বছরের এক বৃদ্ধাকে রাস্তায় পথ আটকে ছুরি দেখিয়ে তাঁর পরনে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না লুটপাটের ঘটনায় তিন দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় জেল হেফাজতে থাকা তিন অপরাধীকে দোষী সাব্যস্ত করে জানিয়ে দেন আজ, শুক্রবার তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন।

নবতিপর বৃদ্ধার ১০ লক্ষের গয়না লুটে দোষী তিন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯২ বছরের এক বৃদ্ধাকে রাস্তায় পথ আটকে ছুরি দেখিয়ে তাঁর পরনে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না লুটপাটের ঘটনায় তিন দুষ্কৃতীকে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় জেল হেফাজতে থাকা তিন অপরাধীকে দোষী সাব্যস্ত করে জানিয়ে দেন আজ, শুক্রবার তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন। সরকারি কৌঁসুলি আনন্দমোহন বসু জানান, ২০১৬ সালের ২৮ আগস্ট দুপুরে বিবেকানন্দ রোডের বাসিন্দা এক বৃদ্ধা আমহার্স্ট স্ট্রিট এলাকায় তাঁর মেয়ের বাড়িতে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন হাঁটা পথে। সেই সময় ইবাদুল গাজি, ফারুক শেখ ও রাজু ঘরামি বৃদ্ধার পথ আটকে ছুরি দেখিয়ে তাঁর পরনে থাকা সোনার গয়না লুটপাট চালায়। পরে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে থানার পাশাপাশি ঘটনার তদন্তে নামে কলকাতা গোয়েন্দা পুলিসের ডাকাতি দমন শাখা। ঘটনার পাঁচ মাস পর তিন দুষ্কৃতী গ্রেপ্তার হয়। অভিযুক্তরা জেল হেফাজতে থাকাকালে তাদের জেলে গিয়ে টিআই প্যারেডে শনাক্ত করেন অভিযোগকারিণী বৃদ্ধা। বিচার চলাকালে আদালতেও শনাক্ত হয় অপরাধীরা। জেল হেফাজতে রেখে চলে ধৃতদের বিচার। এদিন আদালত তাদেরকে লুটের 
Advertisement
অপরাধে দোষী সাব্যস্ত করে। তবে লুটপাট হওয়া সোনা যে দোকানে বিক্রি করা হয়েছিল, তা সঠিকভাবে প্রমাণিত না হওয়ায় এদিন এই মামলা থেকে এক অভিযুক্তকে বেকসুর খালাস দেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ