Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

 শিলিগুড়ির শিক্ষক নগেন্দ্রনাথ ‘পদ্মশ্রী’

 শিলিগুড়ির শিক্ষক নগেন্দ্রনাথ ‘পদ্মশ্রী’
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শিলিগুড়ির এক প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নগেন্দ্রনাথ রায়। জানা গিয়েছে, শিলিগিড়ির শিবমন্দিরের বাসিন্দা নগেন্দ্রনাথবাবু শিলিগুড়ির ভুবনজোত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করতেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন ভাষায় সত্তরের বেশি বই লিখেছেন। ২০১১ সালে তিনি রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরষ্কার পান। এদিন তাঁর পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই নগেন্দ্রনাথবাবুর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। তিনি বলেন, ‘উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। তবে ওই শিক্ষককে এতদিনে যোগ্য সম্মান দেওয়া হয়েছে।’ নগেনবাবুর ছেলে নরেন্দ্রনারায়ণ রায় বলেন, ‘বাবা ৭০টির বেশি বই লিখেছেন। উনি হৃদরোগী। তাও এখনও লেখালেখি করছেন। রাজবংশী ভাষায় গীতা, ভাগবত,  রামায়ণ প্রভৃতি অনুবাদ করেছেন। গীতা অনুবাদের জন্য তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হচ্ছে বলে খবর পেয়েছি।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ