Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নে কর্মীদের হাজিরা রেকর্ড শুধু বায়োমেট্রিক পদ্ধতিতেই

নবান্নে কর্মীদের হাজিরা রেকর্ড শুধু বায়োমেট্রিক পদ্ধতিতেই
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্নে বিভিন্ন অফিসে কর্মীদের উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নথিভুক্ত করার ব্যাপারে কড়া হল অর্থদপ্তর। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বায়োমেট্রিক পদ্ধতি নবান্নে চালু হলেও এখনও কিছু কর্মী অফিসে রেজিস্টারে নাম সই করে উপস্থিতি নথিভুক্ত করছেন। এটা আর চলবে না। বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নথিভুক্ত না করার জন্য সমস্যা হচ্ছে। বদলি হয়ে আসা কর্মীদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তাঁরা অফিসে হাজিরা খাতায় সই করে চলেছেন। এখন থেকে বদলি হয়ে আসা কর্মীরা নবান্নে অর্থদপ্তরে কাজে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করতে হবে। আবার যেসব কর্মী নবান্নে অর্থদপ্তর থেকে বাইরের অন্যকোনও অফিসে বদলি হয়ে যাচ্ছেন নবান্নে তাঁদের বায়োমেট্রিক তথ্য বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে।  নবান্নে সব দপ্তরের অফিসে এখন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু হয়েছে। অফিসে প্রবেশ ও প্রস্থানের সময় বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হয়। কর্মীদের বায়োমেট্রিক যাচাই করা হয় তাঁদের মুখের ছবির মাধ্যমে। অর্থদপ্তরের কর্মীদের জন্য নতুন নির্দেশটি দেওয়া হলেও অন্য দপ্তরের কর্মীদের ক্ষেত্রেও এই ব্যবস্থা কার্যকর হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নথিভুক্ত চালু হওয়ায় নির্ধারিত সময়ে অফিসে আসা ও যাওয়ার নিয়ম মানতে হচ্ছে কর্মীদের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ