নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুর থানা এলাকার সত্যজিৎ পার্কের বাড়ি থেকে এক নাবালকের দেহ উদ্ধার করল পুলিস। সোমবার সকালে ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বয়স ১৫। ঘটনাস্থল থেকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, নাবালক আত্মঘাতী হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিস।



